০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জুড়ী উপজেলায় একাধিক কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনে অনিয়ম

সালমান হোসেন, ইউনিয়ন প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 338
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একাধিক কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনে গাফিলতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে ক্লিনিক না খোলায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা। এলাকাবাসীর অভিযোগ এ ধরনের অব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে চলছে, অথচ কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

সরেজমিন রবিবার (৩১ আগস্ট) সকালে সাগরনাল ইউনিয়নের কাশিনগর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, সকাল ৯টায় দায়িত্ব পালনের কথা থাকলেও সিএইচসিপি প্রবীর রঞ্জন নাথ হাজির হন সাড়ে ১০টায়। এতে সকালবেলায় চিকিৎসা নিতে আসা অন্তঃসত্ত্বা নারী ও বয়স্ক রোগীদের ফিরতে হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) একই পরিস্থিতি দেখা যায় পূর্বজুড়ী ইউনিয়নের ছোট ধামাই কমিউনিটি ক্লিনিকে। সেখানে সিএইচসিপি রবনা বেগম সকাল ৯টার পরিবর্তে দায়িত্ব নেন প্রায় দেড় ঘণ্টা পর।

অন্যদিকে দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকে সকাল ১০টা ৩০ মিনিটেও তালা ঝুলতে দেখা যায়। আশপাশের কয়েকজন রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন “সকালবেলা এখানে আসি চিকিৎসার জন্য, কিন্তু বারবার খালি হাতে ফিরতে হয়। এভাবে হলে সাধারণ মানুষ কোথায় যাবে?”

স্থানীয় এলাকাবাসীর বলেন, গ্রামের মানুষ সকালে কাজ ফেলে ক্লিনিকে আসে। কিন্তু দরজা খোলা না থাকায় তারা চিকিৎসা ছাড়াই ফিরে যায়। এতে মানুষের কষ্ট বাড়ছে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো সেবা পাই না। এতে আমরা খুবই হতাশ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, “এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও জুড়ীর অনেক কমিউনিটি ক্লিনিকে সেই সেবা অনিয়মের কারণে ব্যাহত হচ্ছে। স্থানীয়রা বলছেন, এভাবে চলতে থাকলে সরকারের স্বাস্থ্য উদ্যোগ প্রশ্নবিদ্ধ হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ী উপজেলায় একাধিক কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনে অনিয়ম

আপডেট সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫