০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এনসিপি নেতারা নুরকে দেখতে এয়ারপোর্ট থেকে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 313

এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকা মেডিকেল যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম ও অন্য এনসিপির নেতারা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচ দিনের সফর শেষে রোববার (৩১ আগস্ট) রাতে দেশে ফিরেছে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদল। রোববার রাত ৯টা ৫০ মিনিটে তারা ঢাকায় অবতরণ করে। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে তারা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চীন সফরে আমন্ত্রণ জানানোর জন্য চীনের সরকারকে ধন্যবাদ জানান। চীন সফরে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে তাঁদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান।

এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকা মেডিকেল যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম। রাত ১১টায় দিকে হাসপাতালে পৌঁছে নাহিদ ইসলাম গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন।

ঢামেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় পার্টি বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট। জাতীয় পার্টি শুধু এই ১৬ বছর দালালি করে নাই, তারা নব্বইয়ের পরাজিত শক্তি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল। সেই সময় রাজনৈতিক দলগুলো আপস করেছিল। ফলে তৃদলীয় জোটের রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং এরশাদকে আবার পুনর্বাসনে জায়গা করে দিয়ে যেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল, বাংলাদেশের জনগণের সঙ্গে বেইমানি করেছিল, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরে আমরা সেই সুযোগ দেব না। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে সহযোগী যত দোসর রয়েছে এমনকি যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে।’

জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি অবশ্যই সমর্থন করি। আমরা মনে করি, জাতীয় পার্টির কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার।’

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করব, দেশ যেন অস্থিতিশীল অবস্থায় না যায়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনসিপি নেতারা নুরকে দেখতে এয়ারপোর্ট থেকে হাসপাতালে

আপডেট সময় : ০৮:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫