০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ

জুড়ীতে মিনি পিকাপ ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 271
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কালামাটি এলাকায় টাটা মিনি পিকাপ ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিনভর কাজ শেষে বাজার সদাই নিয়ে জুড়ী থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন টাটা মিনি পিকাপ চালক জুয়েল আহমদ (৪০)। একই গাড়িতে তার সঙ্গে আরও দুই শ্রমিক-সাব্বির আলী (৩৫) ও সোয়েল মিয়া (৩০) ছিলেন। অন্যদিকে, একটি পাওয়ার টিলার পেছনে ঘাস ও পিলার বোঝাই করে জুড়ীর দিকে যাচ্ছিল। কালামাটি এলাকায় পৌঁছামাত্র দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পরপরই পাওয়ার টিলারের চালক ও সঙ্গে থাকা শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে টাটা মিনি পিকাপের তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংঘর্ষে উভয় গাড়িরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কবির মিয়া বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত পেয়েছি। দুটি গাড়ির মাঝামাঝি অংশে আঘাত লেগেছে, তবে কিভাবে দুর্ঘটনা ঘটলো তা তদন্তের মাধ্যমে নিরূপণ করা হবে। বর্তমানে গাড়িগুলো ২নং পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুহেলের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তী সময়ে উভয় পক্ষ বসে সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে।”

উল্লেখ্য, দুর্ঘটনা কবলিত এলাকায় স্থানীয়রা প্রায়ই এ ধরনের ঝুঁকির সম্মুখীন হন। গ্রামীণ সড়কে নিয়ম না মেনে ভারী ও রোড পার্মিটহীন অযান্ত্রিক যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে মিনি পিকাপ ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

আপডেট সময় : ০৭:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫