০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ

জুড়ীতে বিএনপির কাউন্সিলে ভোট দিলেন যুবলীগ ও কৃষকলীগ নেতা

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 271
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট দিলেন যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা। এনিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। এই দুই নেতার ভোট দেওয়া নিয়ে খোদ বিএনপির একটি মহল সমালোচনা করেছে।

রবিবার (১৭ আগস্ট) উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন হয়। সম্মেলন শেষে দুপুরে ভোটগ্রহণ হয় ৫টি পদে। মোট ৪২৬ ভোটারের মধ্যে ৪২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম বিগত সময়ে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি প্রথমে ২০০৯ সালে ইউনিয়ন যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ২০১৭ সালে নতুন করে ইউনিয়ন যুবলীগের কমিটি হলে সেই কমিটিতে তিনি সহ সভাপতির দায়িত্ব পান। আওয়ামী লীগের পতনের সময় পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। আওয়ামী সরকারের পতন হলে বিএনপির কমিটিতে তিনি যোগ দেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, আমি একটু বাইরে আছি। পরে কল দেব।

এছাড়া ফুলতলা ইউনিয়ন কৃষকলীগ সদস্য বাবুল আহমদও বিএনপির এই কাউন্সিলে ভোট দেন। তিনি ২০২২ সালে ইউনিয়ন কৃষকলীগের সদস্য হিসেবে মনোনীত হন। আওয়ামীলীগ সরকারের পতনের পর পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি। বাবুল আহমদকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সাথে নিয়মিত দেখা যেত আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে। বাবুল আহমদের বক্তব্য জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি।

জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আবেদ রাজা বলেন, আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম। আমাকে যে ভোটার তালিকা দেওয়া সেটা দিয়ে আমি নির্বাচন পরিচালনা করেছি। এই তালিকা করেছে উপজেলা বিএনপি। আমার কিছু করার নেই।

তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। এটা দলের সাথে বেইমানি। সম্মেলনে আমার বক্তব্যে বলেছি এরকম ফ্যাসিস্টদের দুসর বিএনপির কমিটিতে থাকলে কমিটি বাতিল করে দেবার জন্য। শর্ষের মধ্যে ভুত থাকলে কি করা যায়। আসলে বিষয়টি খুবই দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে বিএনপির কাউন্সিলে ভোট দিলেন যুবলীগ ও কৃষকলীগ নেতা

আপডেট সময় : ০৫:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫