১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির

ডোনেগালে আইরিশ বাংলা অ্যাসোসিয়েশনের পিকনিকে প্রবাসী বাঙালিদের মিলনমেলা

বেলাল আহমেদ, আয়ারল্যান্ড
  • আপডেট সময় : ১২:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 148

প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজনে হাসি, আনন্দ আর সৌহার্দ্যের মিলন ঘটে।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ১২ আগস্ট ২০২৫ তারিখে “আইরিশ বাংলা অ্যাসোসিয়েশন অফ ডোনেগাল” এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন পিকনিক। প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজনে হাসি, আনন্দ আর সৌহার্দ্যের মিলন ঘটে।

অর্ধশতাধিক অংশগ্রহণকারী সকালবেলা বাসযোগে যাত্রা শুরু করেন, গন্তব্য ছিল উত্তর আয়ারল্যান্ডের মনোমুগ্ধকর পর্যটন এলাকা দোয়াগ ফ‍্যামিন ভিলেজ, মালিন হেড ভিলেজ এবং মালিন হেড বিচ। যাত্রাপথে সবার জন্য ছিল সুস্বাদু স্ন্যাকস, চা ও কফির আয়োজন। দুপুরে পরিবেশন করা হয় মুখরোচক বিরিয়ানি, যা সবার মন জয় করে।

শিশুদের জন্যও ছিল নানান মজার খেলা, যা তাদের দিনটিকে আরও আনন্দময় করে তোলে।

পিকনিকের অন্যতম আকর্ষণ ছিল পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বিনোদনমূলক প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্ট শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। শিশুদের জন্যও ছিল নানান মজার খেলা, যা তাদের দিনটিকে আরও আনন্দময় করে তোলে। এছাড়া আয়োজন করা হয় র‍্যাফেল ড্র, যেখানে ছিল নানা ধরনের আকর্ষণীয় ও চমকপ্রদ পুরস্কার।

আইরিশ বাংলা অ্যাসোসিয়েশন অফ ডোনেগালের এই উদ্যোগ কেবল বিনোদনের সুযোগই দেয়নি, বরং প্রবাসী বাঙালিদের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করেছে। দিন শেষে সবার মুখে ছিল সন্তুষ্টির হাসি, আর স্মৃতিতে জমা হলো এক আনন্দময় দিনের অসংখ্য রঙিন মুহূর্ত।

নিউজটি শেয়ার করুন

ডোনেগালে আইরিশ বাংলা অ্যাসোসিয়েশনের পিকনিকে প্রবাসী বাঙালিদের মিলনমেলা

আপডেট সময় : ১২:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫