০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড: পরিকল্পিত ঘটনার অভিযোগ, তদন্তে প্রশাসন Logo কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগানে উদ্ধার বিশালাকৃতির অজগর Logo নিউইয়র্কে বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo বড়লেখায় শিক্ষক ও ছাত্রী পালাতক : এলাকায় চাঞ্চল্য ও নানা গুঞ্জন Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি Logo উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শাবিপ্রবির অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক Logo এসএসসি ও সমমানের ফলাফল ১০ আগস্ট Logo হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা, শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জুড়ী ক্রিকেটাঙ্গনের জীবন্ত কিংবদন্তি

ভোগতেরা দুর্বার তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান 

সালমান হোসেন, ইউনিয়ন (জুড়ী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 234
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুড়ী উপজেলার ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের নাম আব্দুল মান্নান। ভোগতেরা দুর্বার তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও দীর্ঘদিনের ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তিনি শুধু মাঠের খেলায় নয়, সংগঠন গঠনে ও খেলোয়াড় তৈরিতে রেখে গেছেন অবিস্মরণীয় অবদান।

ক্রিকেটের প্রতি তাঁর অগাধ ভালোবাসা, কৌশলগত জ্ঞান ও দূরদর্শী নেতৃত্বে ভোগতেরা দুর্বার তরুণ সংঘ প্রায় প্রতিটি উপজেলা পর্যায়ের টুর্নামেন্টে গৌরবের সাথে অংশগ্রহণ করেছে এবং বহুবার শিরোপা জয় করেছে। অধিনায়ক হিসেবে তিনি ছিলেন দলকে ঐক্যবদ্ধ রাখার মূল চালিকা শক্তি, আর খেলোয়াড় হিসেবে ছিলেন একাধারে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও চতুর লেগ স্পিনার।

তাঁর হাত ধরে ভোগতেরা থেকে উঠে এসেছে অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার, যারা বর্তমানে বিভিন্ন পর্যায়ে সাফল্যের সাথে দলকে প্রতিনিধিত্ব করছে। শৈশব ও কৈশোরে অনেক তরুণের ক্রিকেটে অনুপ্রেরণা শুরু হয়েছিল তাঁর খেলা দেখে।

বর্তমানে আব্দুল মান্নান মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। শিক্ষার্থীদের কাছে তিনি যেমন একজন প্রিয় শিক্ষক, তেমনি সবার কাছে সম্মান, ভালোবাসা ও অনুপ্রেরণার প্রতীক।

ভোগতেরা দুর্বার তরুণ সংঘের বর্তমান ও সাবেক সদস্যরা জানান, আব্দুল মান্নান শুধু একজন ক্রীড়াবিদ নন—তিনি এক পথপ্রদর্শক, যিনি ক্রীড়ার মাধ্যমে ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলেছেন। তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ী ক্রিকেটাঙ্গনের জীবন্ত কিংবদন্তি

ভোগতেরা দুর্বার তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান 

আপডেট সময় : ১০:২৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫