০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই Logo বিলুপ্তির পথে রানী মাছ, অস্তিত্ব রক্ষায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা Logo কুলাউড়া পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চুর Logo কুলাউড়ায় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড: পরিকল্পিত ঘটনার অভিযোগ, তদন্তে প্রশাসন Logo কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগানে উদ্ধার বিশালাকৃতির অজগর Logo নিউইয়র্কে বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo বড়লেখায় শিক্ষক ও ছাত্রী পালাতক : এলাকায় চাঞ্চল্য ও নানা গুঞ্জন Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি Logo উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম

বাল্যবিবাহ মাদক ও কিশোর গ্যাংয়ের বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সালমান হোসেন, জায়ফরনগর (জুড়ী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 174
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ীতে বাল্যবিবাহ, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টায় জুড়ী হযরত শাহখাকী মাদরাসায় হল রুমে, মাদরাসার শিক্ষক ছাত্র ছাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধী সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

হযরত শাহখাকী আলেয়া মাদরাসার প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য জাকির মনির, মহিলা সদস্য রোসনা বেগম ও মাদরাসার শিক্ষক শিক্ষিকা-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, তিনি বলেন, “বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য একটি অভিশাপ। এর মাধ্যমে একটি কিশোরী শিক্ষাজীবন হারিয়ে ফেলে এবং ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ে। একইভাবে মাদক এবং কিশোর গ্যাং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”

সভায় অন্যান্য বক্তারা বাল্যবিবাহ রোধে আইনের কঠোর প্রয়োগ, মাদক নির্মূলে সামাজিক সচেতনতা এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাল্যবিবাহ মাদক ও কিশোর গ্যাংয়ের বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৩:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫