০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জুড়ীতে মৎস্যজীবীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুইজনের বিরুদ্ধে এজাহার

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 219
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মৎস্যজীবীদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়ের অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। এজাহারে নাম উল্লেখ করে দু’জনসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, জুড়ী উপজেলার হাকালুকি হাওরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিয়মিতভাবে অবৈধ বেড়জাল দিয়ে মাছ শিকার করা হয়। এ অবস্থায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু অভিযুক্ত মোঃ হেলাল মিয়া (৩৮), পিতা- মোঃ নানো মিয়া, সাং- বাছিরপুর এবং খাঁন জামাল (৪৮), পিতা- মৃত কদম আলী, সাং- কালনীগড়সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার নাম ব্যবহার করে হাওরে মাছ ধরার অভিযোগে ভয়ভীতি দেখিয়ে ১,৯৪,০০০/- (এক লক্ষ চুরানব্বই হাজার) টাকা চাঁদা আদায় করেন।

এজাহারে আরও বলা হয়, ১৫ জুন ২০২৫ হতে ১৫ জুলাই ২০২৫ পর্যন্ত সময়কালে বিভিন্ন সময়ে এই টাকা আদায় করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মৎস্য কর্মকর্তার নজরে আসলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়। সাক্ষ্যগ্রহণে ঘটনার সত্যতা প্রমাণিত হলে ১১ জন সাক্ষীর স্বাক্ষরযুক্ত লিখিত এজাহার জুড়ী থানায় দাখিল করা হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল আলম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে মৎস্যজীবীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুইজনের বিরুদ্ধে এজাহার

আপডেট সময় : ০৬:৫০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫