০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ছবি তুলতে গিয়ে সীমান্ত অতিক্রম, বিএসএফের হাতে দুই বাংলাদেশি কিশোর আটক, অবশেষে ফেরত

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 213
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক সীমানারেখা অতিক্রম করে ভারতে গিয়ে মুঠোফোনে ছবি তুলছিল বাংলাদেশি দুই কিশোর। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহলদল তাদের আটক করে নিয়ে যায়। স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে দুই কিশোরকে ফেরতের অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

গতকাল শনিবার (২ আগস্ট) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় ঘটে। সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর জেলা।

ওই দুই কিশোর হলো, উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) ও রামানা নাইডুর ছেলে প্রসেনজিৎ নাইডু (১৬)।

আলীনগর সীমান্ত বিজিবির ৪৬ ব্যাটালিয়নের আওতায় পড়েছে। ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া আজ রোববার (৩ আগস্ট) সকালে মুঠোফোনে বলেন, ওই দুই কিশোর গতকাল শনিবার বিকেলের দিকে একটি মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে মোটরসাইকেল রেখে তারা ১ হাজার ৮৪৫ নম্বর মূল সীমান্তখুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। সেখানে দুজনে মুঠোফোনে ছবি তুলছিল। এ সময় বিএসএফের টহলদলের নজরে পড়ে বিষয়টি। তারা (বিএসএফ) দুই কিশোরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবির কর্মকর্তা বলেন, স্বজনেরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে বিষয়টি তাঁদের সংশ্লিষ্ট এলাকায় ক্যাম্পের লোকজনকে জানান। এর পর সীমান্তের ওপারের বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাঁরা বিষয়টি নিশ্চিত হন। বিজিবির পক্ষ থেকে দুই কিশোরকে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে রাত পৌনে ১১টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন তদন্ত কেন্দ্র (আইসিপি) দিয়ে বিএসএফ দুই কিশোরকে হস্তান্তর করে। এ সময় কিশোরদের স্বজনেরাও সেখানে উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘হস্তান্তরের পর দুই কিশোর জানায়, তারা ভুলে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিল। আটকের পর বিএসএফ তাদের মারধর করেনি, কোনো নির্যাতন চালায়নি। দুই কিশোরকে কুলাউড়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছবি তুলতে গিয়ে সীমান্ত অতিক্রম, বিএসএফের হাতে দুই বাংলাদেশি কিশোর আটক, অবশেষে ফেরত

আপডেট সময় : ১০:৪২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫