০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে

মানবতার সেবায় কাজ করছে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন

সালমান হোসেন, জায়ফরনগর ইউনিয়ন (জুড়ী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 205
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে “সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন”। ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই ফাউন্ডেশনটি অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।

সংস্থাটির পক্ষ থেকে নিয়মিত খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র প্রদান, চিকিৎসা সেবা এবং দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রম এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান বিশিষ্টি সমাজসেবক সৈয়দ জায়েদুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য একটাই মানুষের পাশে থাকা, তাদের হাসি ফুটানো। সমাজের অবহেলিত মানুষগুলোকে সাহায্য করাই আমাদের প্রধান দায়িত্ব। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

ফাউন্ডেশনের পরিচালক ও সদস্যদের কার্যক্রম বা কার্যপরিধি সম্পর্কে জানতে চাইলে ফাউন্ডেশন এর অন্যতম পরিচালক ও পুলিশ অফিসার কবি সহিদুর রহমান পাবেল জানান “সৈয়দ জায়েদুল ইসলাম ভাই লন্ডন থেকে এলাকার মানুষের কল্যানের কথা চিন্তা করে উনার মা বাবার নামে ফাউন্ডেশন প্রতিষ্টা করেন এবং সকল সামাজিক ও মানবিক কাজের আর্থিক অনুদান একাই বহন করেন। তবে দুর থেকে টাকা দিলেই কিন্তু কাজ হয়ে যায় না, টাকার সঠিক ব্যবহার ও সুষ্ঠু বন্টন করার জন্য উপযুক্ত ও ভাল মানুষের প্রয়োজন হয়। এক্ষেত্রে সরাসরি মাঠে থেকে ফাউন্ডেশনের পরিচালক, সদস্যগনের নিঃস্বার্থ প্রচেষ্টা, সততা ও এলাকার সর্বস্থরের মানুষের সহযোগিতায় ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জুড়ী উপজেলার সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্টান নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী খাঁন বলেন ” ব্যাক্তিগত ভাবে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন এর কয়েকটি পোগ্রামে আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছে। আমি এই ফাউন্ডেশনের কাজগুলি দেখে খুবই আনন্দিত। আমি চাই সৈয়দ জায়েদুল ইসলামকে দেখে এলাকার প্রবাসীগন উৎসাহিত হয়ে মা বাবার ইসালে সওয়ারের উদ্দেশ্যে এমন নেক কাজে এগিয়ে আসুক। সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, পরিচালক ও সকল সদস্যদের ধন্যবাদ জানাই এমন ভাল কাজে যুক্ত থাকার জন্য এবং সবার নেক হায়াত কামনা করি। আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন এবং ভাল কাজের আরো বেশি করে তৌফিক দান করে”।

স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ বলেন, সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন মানবিক কাজের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যিই প্রশংসনীয়। তারা আরও প্রত্যাশা করেন, এ ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং আরও বেশি মানুষ উপকৃত হবেন।

মানবতার কল্যাণে নিবেদিত সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন এখন শুধু একটি সংগঠনের নাম নয়, এটি হয়ে উঠেছে মানুষের ভালোবাসার একটি নির্ভরযোগ্য ঠিকানা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে

মানবতার সেবায় কাজ করছে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন

আপডেট সময় : ০৬:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫