০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সবাই উদ্বেগ প্রকাশ করেন

জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সালমান হোসেন, জায়ফরনগর (জুড়ী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / 461
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল ১১ টায় জায়ফরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা।

ইউনিয়ন পরিষদের সচিব রঞ্জন রায় এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ ফজলু মিয়া, মোহাম্মদ জাকির মনির, ফয়জুল ইসলাম, আবুল কাশেম, সিরাজুল ইসলাম, কামরুল হাসান, আব্দুল জব্বার, সংরক্ষিত মহিলা সদস্য রোশনা বেগম, শিউলি বেগম ও বাসনা আক্তার প্রমুখ।

সভায় ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, চুরি-ডাকাতি রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে সম্প্রতি কিছু এলাকায় মাদকের প্রবণতা বৃদ্ধি পাওয়া এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে সবাই উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন,
“জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।”

সভা শেষে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সবাই উদ্বেগ প্রকাশ করেন

জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫