জুড়ীতে ইউনিয়ন তালামীযের উদ্যোগে দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 201
মৌলভীবাজারের জুড়ীতে দাখিল ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জায়ফরনগর ইউনিয়ন আনজুমানে তালামীযে ইসলামিয়া।
এ উপলক্ষে শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি আব্দুল মুমিত।
অনুষ্ঠানের শুরুতে হাফিজ রাসেল আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন।
সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। প্রধান আলোচকের বক্তব্য দেন মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহীদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা এম.এ শহীদ, জেলা তালামীযের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম.কামরুল ইসলাম, উপজেলা তালামিযের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সাবেক সাধারণ সম্পাদক এম.এ সামাদ পারভেজ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক কাজি মুফতি মাওলানা ময়নুল হোসেন, উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক লুৎফূর রহমান শাহান, শাহখাকী (রহ.) আলিম মাদরাসার সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, জুড়ী শহর শাখার সভাপতি শাকিল আহমদ, অফিস সম্পাদক মেহেদী হাসান ইমন, পশ্চিন জুড়ী ইউনিয়ন শাখার সভাপতি মুমিনুল ইসলাম, সদস্য রাসেল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, হাফিজ দেলওয়ার হোসাইন, হাফিজ তাজউদ্দীন আহমদ, আবুল হোসাইন খান, জাবের মোহাম্মদ অপি, রিয়াজ উদ্দিন, আবু সালেহ সাব্বির, ইব্রাহিম সালমাম, আবু রাহাত চৌধুরী, মাহমুদুর রহমান মাহিদ, রেদওয়ানুল হক আরিফ, আব্দুল্লাহ আল জুমান, রিফাত হাসান ও সাকির হোসেন প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে দেশ-জাতির সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
























