০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জীবনের হাহাকার আর অনুভবের কবিতায় সাজানো রাফির সাহিত্য-যাত্রার প্রথম ধাপ

আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’

সাহিত্য প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৫:৫০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 291
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ কবি আরফান হোসাইন রাফি সাহিত্য অঙ্গনে পা রাখছেন তার প্রথম কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’ দিয়ে। বর্ষা দুপুর প্রকাশনী থেকে প্রকাশিতব্য বইটির প্রচ্ছদ এঁকেছেন খ্যাতনামা চিত্রশিল্পী পার্থ দিবস চৌধুরী।

নামটি যেমন আশাবাদের প্রতিচ্ছবি, তেমনি বইয়ের প্রতিটি কবিতায় ধরা পড়েছে জীবনের বহুস্তরীয় অনুভব যৌবনের মৃদু ব্যথা, সংসারের চাপা ক্লেদ, প্রেম-বিরহের প্রতিচ্ছবি আর নিঃশব্দ হাহাকারের চিত্ররূপ। কবির ভাষায়, “বইয়ের পাতায় পাতায় খুঁজেপাবেন জীবনের অনাকাঙ্ক্ষিত প্রত্যাশার ভাঁজে জমে থাকা অনুভবগুলো। কোথাও না কোথাও মিলে যেতে পারে পাঠকের হারিয়েযাওয়া কোনো সময় কিংবা নিঃশব্দ ভালোবাসার প্রতিধ্বনি।”

যদিও বয়সে তরুণ, তবু রাফির কবিতায় রয়েছে এক পরিণত সৃজনধারার ছাপ। নিজের লেখালেখি নিয়ে তার উপলব্ধি, বয়সেরতুলনায় আমি হয়তো খানিক ভারী কবিতা লিখি। তবে আমি চেষ্টা করি বয়সের সীমা পেরিয়ে জীবনের বৈচিত্র্যময়অনুভবগুলোকে শব্দে ধরতে। আমার কবিতায় যেমন আছে শৈশবের সরলতা, তেমনই আছে কৈশোরের দ্বিধা, যৌবনেরআকাঙ্ক্ষা আর বার্ধক্যের নিঃসঙ্গতাও।

প্রকাশনা প্রতিষ্ঠান বর্ষা দুপুর জানিয়েছে, বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম-এ। কাব্যগ্রন্থটির একমাত্র পরিবেশক হিসেবে থাকছে স্টুডেন্ট ওয়েজ।

মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪০ টাকা, তবে পাঠকরা প্রি-অর্ডারে ২৫% ছাড়ে ১৮০ টাকায় সংগ্রহ করতে পারবেন বইটি।

‘সুদিন ফিরে আসছে’ এই বই যেন কেবল কবিতার নয়, বরং এক তরুণ কবির অনুভব-ভেজা বাস্তবতার আয়না।

ষাটমা কন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জীবনের হাহাকার আর অনুভবের কবিতায় সাজানো রাফির সাহিত্য-যাত্রার প্রথম ধাপ

আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’

আপডেট সময় : ০৫:৫০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫