১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিলুপ্তির পথে রানী মাছ, অস্তিত্ব রক্ষায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা Logo কুলাউড়া পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চুর Logo কুলাউড়ায় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড: পরিকল্পিত ঘটনার অভিযোগ, তদন্তে প্রশাসন Logo কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগানে উদ্ধার বিশালাকৃতির অজগর Logo নিউইয়র্কে বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo বড়লেখায় শিক্ষক ও ছাত্রী পালাতক : এলাকায় চাঞ্চল্য ও নানা গুঞ্জন Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি Logo উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 304
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. ফরহাদ আহমেদ, হযরত শাহখাকী (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, তৈমুছ আলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. আজহারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ২০২২–২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত জুড়ী উপজেলার ৩০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজন চন্দ্র দাশ।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জোগাবে এবং তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য উৎসাহিত হবে। শিক্ষার্থীরা যেন সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করে, সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

আপডেট সময় : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫