১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের শোক Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দিলেন ইলিয়াস কাঞ্চন

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৯:১৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 209
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে গণশক্তি সভা আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

ফিলিস্তিনে চলমান ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে সোমবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণশক্তি সভা।

জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

সমাবেশে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে বিক্ষোভে সামিল হন। সমাবেশে ইলিয়াস কাঞ্চন তীব্র নিন্দা জানিয়ে বলেন ‘গাজায় যে নৃশংসতা চলছে তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আমাদের গভীরভাবে হতাশ করেছে।’

ইলিয়াস কাঞ্চন সকল মুসলিম দেশকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহবান জানিয়ে ওআইসিকে ঘুমিয়ে না থেকে কার্যকর ভূমিকায় অবতীর্ণ হওয়ার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধবিরতি নিশ্চিত ও মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেন।

সমাবেশে ইলিয়াস কাঞ্চন সকল ইসরায়েলী পণ্য বজর্জনের ডাক দিয়ে বলেন, ‘ ফিলিস্তিন জাতি ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে। এই গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। দরকার পুরো মুসলিম বিশ্বের এক হওয়া এবং বর্বর ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা।

পরিশেষে তিনি বাংলাদেশসহ সারা বিশ্বে প্রতিবাদের যে ঝড় উঠেছে তা তুলে ধরে বলেন, খুব বেশি দিন নয় ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইলিয়াস কাঞ্চন সারাদেশে শিক্ষার্থীদের পালিত কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বলেন, আমি রাজপথে নেমেছি। আমি থাকবো। শিক্ষার্থীরা যখনই ডাকবে আমাকে তারা পাশে পাবে। আবারও তিনি ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করে সকল মুসলিম শক্তির ঐক্যের আহবান জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, সাবেক উপমন্ত্রী রফিকুল হক হাফিজ, নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, যুগ্ম মহাসচিব গনি মিয়া বাবুল প্রমুখ। উপস্থিত ছিলেন নিসচার সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দিলেন ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় : ০৯:১৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫