০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি, প্রধানমন্ত্রী কার্নির অভিনন্দন

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 219
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডার পার্লামেন্ট মেম্বার বা এমপি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশে জন্ম নেওয়া কানাডীয় নাগরিক ডলি বেগম। দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টির টিকিটে তিনি কানাডার অন্টারিও প্রদেশের টরোন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে এমপি নির্বাচিত হন। কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ডলি বেগমের জয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে কার্নি বলেছেন, ‘স্কারবোরো সাউথওয়েস্টের নতুন এমপি হিসেবে নির্বাচিত হওয়ায় ডলি বেগমকে অভিনন্দন। ডলি তাঁর সম্প্রদায়ের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে অত্যন্ত জোরালো এবং কার্যকরভাবে লড়াই করেছেন। তাঁর অক্লান্ত কণ্ঠস্বর এবং অভিজ্ঞতা সবার জন্য একটি শক্তিশালী ও অধিকতর ন্যায়পরায়ণ কানাডা গঠনে সহায়তা করবে।’

ডলির দল লিবারেল পার্টিও তাঁকে অভিনন্দন জানিয়েছে। দলটি তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছে, ‘স্কারবোরো সাউথওয়েস্টের আমাদের পরবর্তী লিবারেল এমপি ডলি বেগমকে অভিনন্দন! দীর্ঘ সময় ধরে ডলি তাঁর পুরো সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন এবং পার্লামেন্টে আমাদের নতুন লিবারেল টিমের অংশ হিসেবে তিনি সেই গুরুত্বপূর্ণ কাজ অব্যাহত রাখবেন।’

ডলি বেগম ১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। পেশায় রাজনীতিবিদ এই নারী কানাডার অন্টারিও প্রদেশের প্রাদেশিক পার্লামেন্টের সদস্য ছিলেন। লিবারেল পার্টির এমপি হওয়ার আগে তিনি অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিত্ব করেছেন।

ডলি বেগম ২০১৮ সালে মাত্র ২৯ বছর বয়সে কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে কোনো প্রাদেশিক বা ফেডারেল রাজনৈতিক পদে নির্বাচিত হন। তিনি একই সঙ্গে নাগরিকত্ব, বিদেশি সনদ স্বীকৃতি এবং অভিবাসন সেবাবিষয়ক বিরোধী দলের সমালোচক (অপজিশন ক্রিটিক) হিসেবে দায়িত্ব পালন করা প্রথম রাজনীতিবিদও।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি, প্রধানমন্ত্রী কার্নির অভিনন্দন

আপডেট সময় : ০৮:২১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬