০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে

জুড়ীতে কুখ্যাত ডাকাত সোহেল মিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 145

জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সোহেল মিয়া নামের কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারে জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সোহেল মিয়া নামের কুখ্যাত এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকা থেকে বৃহস্প্রতিবার (৬ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া পূর্বজুড়ি ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জুড়ীতে গরু চুরি বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে জুড়ী থেকে ৩০টির অধিক গরু চুরি হয়। এইসব চুরির সঙ্গে সোহেল মিয়া জড়িত আছে বলে পুলিশের কাছে একাধিক অভিযোগ যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে জিআর-২৯/১৮ মামলায় চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া পৃথক আরেকটি মামলায় বন আইনের ২৫ (১- ক) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এর পাশাপাশি তার বিরুদ্ধে ডাকাতি মামলায় আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা আছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় আদালত তার ওপর গ্রেপ্তারী পরোয়ানা দিয়েছেন। এমনকি তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।  গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে কুখ্যাত ডাকাত সোহেল মিয়া গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫