০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে

জুড়ীতে সয়াবিন তেল মজুদ করায় ভোক্তা অধিকারের জরিমানা

পাথারিয়া কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 203

জুড়ীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিষ্ঠান, ঔষধের দোকান, ফল, চাউল ও ডিমের আড়ৎসহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার জুড়ীতে সয়াবিন তেল মজুদসহ নানা অনিয়মের অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।  অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

বুধবার (৫ মার্চ) উপজেলার  বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিষ্ঠান, ঔষধের দোকান, ফল, চাউল ও ডিমের আড়ৎসহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক  কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি, পাকা মেমো না দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, তথ্য গোপন করে সয়াবিন তেল মজুদ, প্রতিশ্রুত পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ফুলতলা রোডে অবস্থিত মেসার্স দেওয়ানবাগী স্টোরকে ৫ হাজার,  মেসার্স ইউনুস মিয়া ফল ভান্ডারকে ৭ হাজার এবং আব্দুল রহমান ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও ন্যায্য দামে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য সামগ্রি বিক্রয় করাসহ কোন পণ্য অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করণে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে সয়াবিন তেল মজুদ করায় ভোক্তা অধিকারের জরিমানা

আপডেট সময় : ০৮:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫