১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির

বিশ্বসাহিত্য কেন্দ্রর সেরাপাঠক মর্যাদায় মনোনীত জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 149
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলোকিত মানুষ চাই” এই স্লোগানে বিশ্বসাহিত্য কেন্দ্রর উদ্যোগে বইপড়া উৎসব প্রতিযোগিতায় সমগ্র দেশে সেরাপাঠক মর্যাদায় শীর্ষ প্রতিষ্ঠান মনোনীত হয়েছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ। পাশাপাশি দেশ সেরা সংগঠকের পুরস্কার লাভ করেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের বাংলা প্রভাষক মোঃ শিব্বির আহমদ। এ উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্র ও তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের যৌথ আয়োজনে কলেজ মিলনায়তনে “আনন্দ উৎসব” উদযাপন করা হয়েছে। আনন্দ উৎসবে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরহাদ আহমেদ এর সভাপতিত্বে এবং ইংরেজি প্রভাষক মুজিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার প্রাপ্ত সংগঠক ও কলেজের বাংলা প্রভাষক মোঃ শিব্বির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোয়াজ্জিন হোসেন, নাছরিন পপি, হিরন্ময় দেব, নিকেশ চন্দ্র দাস, মোহাম্মদ আব্দুল হাই, প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেন, বদরুল ইসলাম, আব্দুল রব্বানী, মোঃ লুৎফর রহমান, মোহাম্মদ ওয়ারিছ উদ্দীন, মোঃ তফজ্জুল হোসেন, ফেমিনা ফারাহ জামান, পুলক চন্দ, মোঃ আমিনুজ্জামান বখশ, মোঃ খলিলুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হারিস মোহাম্মদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অদিতি দেব, ফাতেমা শাহীন পুষ্পা, নুসরাত জাহান ও আমেনা জান্নাত জিমু।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, বই পড়ার মজা যদি একবার কেউ পেয়ে যায় তবে সে বই পড়বেই। তাকে সেখান থেকে কেউ ফেরাতে পারবে না। বাক্যের সাথে বাক্যের যে সংযোগ তা এক একবার উপলব্ধি করতে পারলে জীবনের রং বদলে যাবে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রর সেরাপাঠক মর্যাদায় মনোনীত জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ

আপডেট সময় : ০৮:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫