০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জুড়ীতে জাতীয় ভোটার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 163
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মৌলভীবাজারের জুড়ী উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২৫। গত রোববার দুপুরে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা সমাজসেবা অফিসের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা বিধায়ক চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল সূত্রধর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, সহকারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমিত সিংহ, উপজেলা সমবায় কর্মকর্তা নিখাত সুলতানা, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিধায়ক চক্রবর্তী বলেন, প্রতিবছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয় এবং এদিন সারাদেশের ভোটার তালিকা প্রকাশ করা হয়। নতুন ভোটার নিবন্ধন এবং তথ্য সংশোধন কার্যক্রম গুরুত্বের সঙ্গে পরিচালনা করছে নির্বাচন অফিস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে জাতীয় ভোটার দিবস উদযাপন

আপডেট সময় : ০৯:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫