১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি Logo উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শাবিপ্রবির অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক Logo এসএসসি ও সমমানের ফলাফল ১০ আগস্ট Logo হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা, শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo হার্ভার্ডের একাডেমি স্কলারস প্রোগ্রাম, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড Logo হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ Logo বাংলাদেশের আম ও আমজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা তুলে ধরল দূতাবাস Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন

ভ্রমণে স্বাচ্ছন্দ্য বিকাশ পেমেন্টে

পাথারিয়া কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 371
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কর্মব্যস্ত জীবনে ভ্রমণের পরিকল্পনা সাজানোয় বড় ঝক্কি হয়ে দেখা দেয় বাস-ট্রেনের টিকিট কাটা, হোটেল বুকিং, খাওয়াদাওয়াসহ নানা বিষয়। বড় দল বেঁধে ঘুরতে গেলে তো কথাই নেই। তবে এই ডিজিটাল যুগে এসে ভ্রমণ পরিকল্পনা সাজানো এখন আগের চেয়ে সহজ। এ ক্ষেত্রে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের কল্যাণে ভ্রমণপিপাসুরা নিজের সুবিধামতো সময়ে ঘরে বসেই পুরো ট্যুর প্ল্যান সেরে ফেলতে পারছেন। কেননা বিকাশ অ্যাপ দিয়েই ই-টিকিটিং থেকে শুরু করে হোটেল-রিসোর্ট বুক করার পাশাপাশি ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন খরচের হিসাব রাখতে পারছেন গ্রাহকরা। একটু খোঁজখবর রাখলে বিকাশ পেমেন্টে ই-টিকিটিং, হোটেল বুকিংয়ে চলা বিভিন্ন ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার ব্যবহার করে ভ্রমণের খরচ কিছুটা হলেও কমিয়ে আনার সুযোগ রয়েছে।
বিকাশের কল্যাণে অতিরিক্ত ক্যাশ টাকা বহনের ঝামেলা নেই। জরুরি প্রয়োজনে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে টাকা অ্যাড করা যায়। ফলে ভ্রমণের সময় টাকা হারানো বা চুরি-ছিনতাইয়ের মতো ঝুঁকি থেকে মুক্ত থাকা যায়।

এদিকে যারা ‘বাজেট ফ্রেন্ডলি’ ঘোরাঘুরিতে অভ্যস্ত। ভ্রমণের সময় বিভিন্ন স্থানে বিকাশ পেমেন্টের সুবিধা তাদের জন্য বাড়তি পাওনা। এমনই এক দম্পতি সালমা ও মাসুদ, যারা নিয়ম করে প্রতি মাসেই ঘুরতে বের হন। সালমা বলেন, ‘ঘোরাঘুরি আমাদের জন্য অনেকটা নিত্যনৈমিত্তিক ঘটনা। আমাদের চেষ্টা থাকে ন্যূনতম বাজেটে ট্যুর প্ল্যান করা। ট্যুর প্ল্যান করার সময় কোন খাতে কত খরচ হবে তার একটা তুলনামূলক চিত্র দেখে নিতে পারি বিকাশ অ্যাপ থেকেই। বিকাশ অ্যাপ থেকে টিকিট কাটার পাশাপাশি দেখে নিতে পারি কোথায় কোন হোটেল কী অফার দিচ্ছে বা ট্যুর অপারেটররা কোনো ছাড় দিচ্ছে কিনা। অ্যাপের পাশাপাশি তাই নজর রাখি বিকাশের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজগুলোতেও।’
বিকাশ পেমেন্টে  টিকিট কাটা অবকাশ যাপন কিংবা পরিবার-পরিজনের কাছে বেড়াতে যাওয়া বা পেশাগত প্রয়োজনে ভ্রমণের আগে প্রথম কাজ বাস, ট্রেন, লঞ্চ বা এয়ারটিকিট বুক করা। কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়িয়ে বর্তমানে বিকাশ অ্যাপ দিয়েই স্বনামধন্য বিভিন্ন ই-টিকিটিং প্ল্যাটফর্ম থেকে সরাসরি বিকাশ পেমেন্টে টিকিট বুক করতে পারছেন গ্রাহকরা।
টিকিটিং প্ল্যাটফর্মগুলোর মাঝে রয়েছে ‘যাত্রী’, ‘সহজ’ ও ‘বিডিটিকেটস’; যেখানে কাটা যায় বাস, ট্রেন ও লঞ্চের টিকিট। আবার ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল এয়ারটিকিট কাটার জন্য বিকাশ অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট করার সুবিধা রয়েছে ট্র্যাভেল এজেন্সি ‘শেয়ারট্রিপ’, ‘গোযায়ান’ এবং ‘এমি ট্রাভেল’-এ। একই সঙ্গে বিভিন্ন হোটেল-রিসোর্ট, বিনোদন কেন্দ্র, রেস্টুরেন্টে সরাসরি বিকাশ পেমেন্টে অফার-ডিসকাউন্টও দেখে নেওয়া যায় বিকাশ থেকে।

বিকাশ পেমেন্টে ই-টিকিটিং ও হোটেল
বুকিং সম্পর্কিত অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে– https://www. bkash.com/campaign/ travel-umbrella।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভ্রমণে স্বাচ্ছন্দ্য বিকাশ পেমেন্টে

আপডেট সময় : ০৭:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫