১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো Logo স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল Logo রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার Logo মজুরি বৃদ্ধির দাবিতে কালিটি চা-বাগানে এক ঘণ্টার কর্মবিরতি, বিক্ষোভ ও মিছিল

জুড়ীতে ওয়ালমেট-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা-কলম বিতরণ

সালমান হোসেন, জুড়ী
  • আপডেট সময় : ০১:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 181
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা ও কলম বিতরণ করেছে ওয়ালমেট ব্র্যান্ডের রুপসী ইলেকট্রিক লিমিটেড, জুড়ী শাখা। বুধবার (১৩ মে) সকালে উপজেলার প্রায় ৪০০ শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয় এবং চা বাগান অধ্যুষিত কুচাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কামিনীগঞ্জ বাজারস্থ রুপসী ইলেকট্রিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সেবা সবুজ পাতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সাজিদ হোসাইন।

জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নাজিম উদ্দিন এবং সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা ফয়জুল ইসলাম, হাফিজ কাওছার আহমদ, হাফিজুর রহমান, আব্দুল মুমিত, জয়প্রতাপ চৌবে, মাওলানা আমিরুল ইসলাম, প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার বজলুর রহমান, শাখা ব্যবস্থাপক জুয়েল রানা, হিসাব কর্মকর্তা হযরত আলী, ফিল্ড সুপারভাইজার রিপন আহমদ ও অপারেশন ম্যানেজার আকরাম হোসাইনসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, “সমাজের জন্য কাজ করতে বিপুল সম্পদের প্রয়োজন হয় না, প্রয়োজন আন্তরিক মানসিকতার। ওয়ালমেট কর্তৃপক্ষের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

তিনি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

রুপসী ইলেকট্রিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজিদ হোসাইন বলেন, “ওয়ালমেট ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বাজারজাত করে অর্জিত লাভের একটি অংশ আমরা মানবসেবামূলক কাজে ব্যয় করে থাকি। দেশকে আলোকিত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই বিশেষ করে চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের সন্তানদের শিক্ষার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও জানান, এর আগে জুড়ী থানায় চারটি পুলিশ চেকপোস্ট সম্বলিত সাইনবোর্ড এবং একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে ওয়ালমেট-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা-কলম বিতরণ

আপডেট সময় : ০১:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬