বড়লেখায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
- আপডেট সময় : ০৫:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 5
মৌলভীবাজারের বড়লেখায় মহান মে দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (০১ মে) বিকেলে বড়লেখা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পৌর শহরে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল জব্বারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজু, সাধারণ সম্পাদক সুরমান আলী, সাবেক আহ্বায়ক আব্দুল গণী, নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিসবাউল হক মিনু, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান শফিক প্রমুখ।
এদিকে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে উপহার প্রদান। এ তথ্য নিশ্চিত করেছেন নিসচা বড়লেখা শাখার দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন। এছাড়াও শ্রমিক দিবস উপলক্ষে পাথারিয়া বাউল শ্রমিক শিল্পী সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেখা গেছে।
















