০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

বড়লেখায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৫:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 33
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় মহান মে দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (০১ মে) বিকেলে বড়লেখা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পৌর শহরে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল জব্বারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজু, সাধারণ সম্পাদক সুরমান আলী, সাবেক আহ্বায়ক আব্দুল গণী, নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিসবাউল হক মিনু, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান শফিক প্রমুখ।

এদিকে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে উপহার প্রদান। এ তথ্য নিশ্চিত করেছেন নিসচা বড়লেখা শাখার দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন। এছাড়াও শ্রমিক দিবস উপলক্ষে পাথারিয়া বাউল শ্রমিক শিল্পী সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

আপডেট সময় : ০৫:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬