তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 5
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) স্থানীয় একটি সেন্টারে আয়োজিত এ কর্মশালা গভীর রাত পর্যন্ত চলে এবং আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ।
বক্তারা বলেন, তালামীযে ইসলামিয়া কোনো পার্থিব স্বার্থ বা নাম-যশের প্রত্যাশায় পরিচালিত নয়; বরং এর মূল লক্ষ্য মহান আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় রাসুল (সা.)-এর সন্তুষ্টি অর্জন। তাঁরা আরও বলেন, সমাজ ও জাতির এই ক্রান্তিকালে আউলিয়ায়ে কেরামের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি নৈতিক ও আদর্শবান ছাত্রসমাজ গড়ে তোলাই সংগঠনের প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মীদের দক্ষ ও যোগ্য হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান বক্তারা।
কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন, জুড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ পারভেজ।
জুড়ী উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক নওশাদ আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী ময়নুল ইসলাম, জুড়ী জালালিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ কাওছার আহমদ, জুড়ী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।




















