০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সমাজসেবামূলক এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে

জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুড়ী উপজেলা প্রতিনিধি ::
  • আপডেট সময় : ০৭:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 71
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সমাজসেবক ও পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে জুড়ী উপজেলার সুধীজনদের সম্মানে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সমাজের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করা এই প্রবাসী সমাজসেবকের আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রত্না চা বাগান ফুটবল খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহিম আলী এবং সঞ্চালনা করেন নজরুল ইসলাম নয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে অবস্থান করেও মাহবুব হাসান সাচ্চু এলাকার মানুষের কল্যাণে যে আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজসেবামূলক এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, বিশ্বনাথপুর রাহে মদিনা ইসলামিক সোসাইটির সভাপতি কামরুল ইসলাম কেদই,জুড়ী উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এহসানুল আম্বিয়া সোহান, গোয়ালবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, আবুল কালাম,রুবেল আহমদ, সালমান আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও এলাকাবাসীর অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমাজসেবামূলক এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে

জুড়ীতে প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬