১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স

মহান বিজয় দিবসে আলোচনা সভা ও তরুণ সমাজকল্যাণ সংস্থার জার্সি উন্মোচন 

ইয়াসিন আলী সামু, জুড়ী:
  • আপডেট সময় : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 153
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে তরুণ সমাজ কল্যাণ সংস্থা ফুলতলা ইউনিয়ন (সিলেট) এর উদ্যোগে এক আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য সংস্থার ক্রিকেট জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) রাত ৮ টায় ফুলতলা বাজারের আবুল কালাম মার্কেটে এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু।
​সংস্থার সভাপতি আল-আমিন আহমদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সদস্য আবুল বাছিত। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহান আহমদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন আফিফুর রহমান।

অনুষ্ঠানে সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য নতুন জার্সি উন্মোচন করা হয়। এবারের জার্সি দাতা ছিলেন মাদার টেলিকম প্লাস (সিলেট)- এর স্বত্তাধিকারী মাসুম দেলোয়ার। প্রধান অতিথি ও সংস্থার নেতৃবৃন্দ বিশেষ অতিথি মাসুম দেলোয়ারের হাতে কৃতজ্ঞতা স্মারক তুলে দেন এবং তরুণ সমাজকে সহযোগিতা করার জন্য তাকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে সভায় আরও উপস্থিত ছিলেন তরুণ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মাও আব্দুল হালিম, মোঃ রফিকুল ইসলাম , তামভির চৌধুরী তাপস, আব্দুল মুনিম, মাহবুবর রহমান জাহাঙ্গীর, নাসিম আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথি আব্দুল আলিম সেলু তার বক্তব্যে তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা হৃদয়ে ধারণ করে সমাজসেবায় ব্রতী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বিজয় আমাদের অহংকার। তরুণ সমাজ কল্যাণ সংস্থার এই ধরনের গঠনমূলক উদ্যোগ সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

​সভাপতির বক্তব্যে আল-আমিন আহমদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সংস্থা আগামী দিনে খেলাধুলার পাশাপাশি এলাকার শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে আরও জোরালো ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহান বিজয় দিবসে আলোচনা সভা ও তরুণ সমাজকল্যাণ সংস্থার জার্সি উন্মোচন 

আপডেট সময় : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫