০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মইনুল ইসলাম Logo পাহাড় ও সমতলে উন্নয়ন করা বর্তমান সরকারের লক্ষ্য, থাকবেনা কোনো বৈষম্য- মন্ত্রী দীপেন দেওয়ান Logo এনসিপির জুড়ী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ উপহার নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা Logo কোরবানির মাংস বণ্টন নিয়ে বিরোধ: ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর্ষ, আহত ২৮ Logo বড়লেখায় গভীর রাতে সড়কে নিসচা, লক্ষ্য একটাই মানুষের নির্বিঘ্ন যাত্রা Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম Logo কুলাউড়া পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাচ্চু Logo ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বড়লেখায় যুব বিভাগের র‌্যালি, আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 69
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা উপজেলা যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলা কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার অফিস সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।

উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার সাবেক আমীর এমাদুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর ফয়ছল আহমদ ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন সভাপতি মাওলানা বদরুল ইসলাম, বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদ, উপজেলা যুব বিভাগের সহ সেক্রেটারি তাওহিদ সারওয়ার মান্না, উপজেলা যুব বিভাগের অর্থ সম্পাদক আহমদ হোসেন মোল্লা।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক হাজী হেলাল উদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি জিয়াউল হক, দাসেরবাজার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম, বর্নি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলিম উদ্দিন মত, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদ, উপজেলা যুব বিভাগের সহ সভাপতি মামুনুর রশিদ, দাসেরবাজার ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সাব্বির হোসেন, নিজবাহাদুরপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কবির হোসেন টিপু, বড়লেখা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি বেলাল আহমদ, পৌর যুব বিভাগের সভাপতি ছাদ উদ্দিন, তালিমপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রাহেল আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আব্দুল আলীম, বর্ণি ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি জাবের আহমদ প্রমুখসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বড়লেখা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে বড়লেখা পৌর শহরে যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শহীদ মিনারের সামনে এক পথসভায় মিলিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বড়লেখায় যুব বিভাগের র‌্যালি, আলোচনা সভা

আপডেট সময় : ০৩:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫