০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মইনুল ইসলাম Logo পাহাড় ও সমতলে উন্নয়ন করা বর্তমান সরকারের লক্ষ্য, থাকবেনা কোনো বৈষম্য- মন্ত্রী দীপেন দেওয়ান Logo এনসিপির জুড়ী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ উপহার নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা Logo কোরবানির মাংস বণ্টন নিয়ে বিরোধ: ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর্ষ, আহত ২৮ Logo বড়লেখায় গভীর রাতে সড়কে নিসচা, লক্ষ্য একটাই মানুষের নির্বিঘ্ন যাত্রা Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম Logo কুলাউড়া পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাচ্চু Logo ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী

পর্তুগাল প্রবাসীর উদ্যোগে শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে কৃতি সংবর্ধনা

মোঃ ইয়াছিন আলী সামু, ফুলতলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 74
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত বুধবার (১০ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল প্রবাসী শিক্ষানুরাগী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় কলেজ কনফারেন্স রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাজুর রহমান। সঞ্চালনায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী জামিল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা লিয়াকত আলী খান। বিশেষ মেহমান ছিলেন শিলুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শ্রী গোপাল চন্দ্র ধর। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-প্রভাষকসহ বিভিন্ন শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভালো ফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখাই একজন শিক্ষার্থীর মূল দায়িত্ব। কৃতি শিক্ষার্থীদের এমন সম্মাননা ভবিষ্যতে অন্যদেরও ভালো ফল করতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যক্ষ তাজুর রহমান প্রবাসী মাহবুব হাসান সাচ্চুকে ধন্যবাদ জানান এবং কৃতি শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করেন। পরে প্রধান অতিথি মাওলানা লিয়াকত আলী খান দোয়া পরিচালনার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পর্তুগাল প্রবাসীর উদ্যোগে শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে কৃতি সংবর্ধনা

আপডেট সময় : ১২:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫