০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দল বিলুপ্ত করে বিএনপিতে বাংলাদেশ এলডিপির সেলিম, ধানের শীষের প্রার্থী হবেন

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 306

নেতা-কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে নেতা-কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিলেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন সেলিম।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেলিমকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে প্রচার চালিয়ে আসছেন।

বিএনপিতে যোগ দিয়ে শাহাদাত হোসেন সেলিম জানান, ছাত্রদল থেকে শুরু করে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন। চট্টগ্রাম ও রামগঞ্জে দলের নির্দেশে কাজ করেছেন। যদিও পরিস্থিতির কারণে একসময় বিএনপি থেকে তাঁকে সরে যেতে হয়েছিল। তবে হৃদয়ে সব সময় বিএনপিকেই ধারণ করেছেন তিনি।

এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদানকে ‘ঘরে ফেরা’র সঙ্গে তুলনা করেন সেলিম। বিএনপির নীতিনির্ধারকদের তিনি অনুরোধ জানিয়ে বলেন, এলডিপি থেকে যেসব নেতা-কর্মী বিএনপিতে যোগ দিচ্ছেন, তাঁদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান একটি বড় ও সাহসী সিদ্ধান্ত। বক্তব্যের শেষে তিনি ঘোষণা দেন, শাহাদাত হোসেন সেলিমের অবদান বিবেচনা করে তাঁকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এলডিপি বিলুপ্ত করে শাহাদাত হোসেন সেলিম ও তাঁর সহযোদ্ধাদের বিএনপিতে যোগদান একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আন্দোলন-সংগ্রামে সেলিমের ভূমিকা উল্লেখযোগ্য। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির শক্তি বাড়ানোর আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দল বিলুপ্ত করে বিএনপিতে বাংলাদেশ এলডিপির সেলিম, ধানের শীষের প্রার্থী হবেন

আপডেট সময় : ০৫:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫