০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কাগজে কলমে লাইনম্যান হলেও সে যেন অলিখিত জুনিয়র ইঞ্জিনিয়ার, নেপথ্যে কারা… Logo দেশে আসছে পেপাল, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার Logo শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট!

জুড়ীতে মোটরসাইকেল চুরি: অজ্ঞাত নম্বর থেকে মিলল কাগজপত্রের খবর

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 105
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই এলাকায় এনজিও কর্মী রুপন বিশ্বাসের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোর/চোরেদের বিরুদ্ধে জুড়ী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, রুপন বিশ্বাস (২৮), পিতা-শিরেন্দ্র বিশ্বাস, পাতাকুড়ি সোসাইটি এনজিওতে চাকরি করেন এবং জাঙ্গীরাইয়ের আমান নিবাস হেলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। শনিবার (২২ নভেম্বর ২০২৫) দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে তার নিজস্ব মোটরসাইকেলটি বাসার নিচতলা থেকে চুরি হয়ে যায়। মোটরসাইকেলটির মডেল Galamour 13s (Bs4), রঙ নীল, ইঞ্জিন নং– JA06ERSGD00327, চেসিস নং– PSIJAS050SJE00415 এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা।

রুপন বিশ্বাস জানান, প্রতিদিনের মতো সকালে তিনি অফিসে যান এবং দুপুরে খাবারের জন্য ভাড়াবাসায় ফিরে মোটরসাইকেলটি সিঁড়ির নিচে রেখে বাসায় ওঠেন। বিকাল ৩টা ৩০ মিনিটে তার স্ত্রী শিল্পী রায় বাইরে বের হয়ে মোটরসাইকেলটি আর দেখতে পাননি। পরে পরিবারের সদস্যসহ স্থানীয়দের নিয়ে অনেক খুঁজেও মোটরসাইকেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার দিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে একটি অজ্ঞাত নম্বর (০১৬২৪৫৪২৪৯৫) থেকে রুপন বিশ্বাসের নম্বরে ফোন করে বলা হয়—একটি ব্যাগে তার অফিসের বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। রুপন বিশ্বাস ব্যাগটি সংরক্ষণ করার অনুরোধ করেন। এরপর পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়।

ঘটনাটি শিল্পী রায়, হেন্টু বিশ্বাস, বিকাশ দেবনাথ, অমল গোয়ালা সহ একাধিক সাক্ষীর উপস্থিতিতে থানায় জানানোর পর পুলিশ তদন্ত শুরু করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। চোরচক্র শনাক্তে প্রয়োজনীয় সব ধরনের অনুসন্ধান ও পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই রহস্য উদঘাটন সম্ভব হবে।”

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে মোটরসাইকেল চুরি: অজ্ঞাত নম্বর থেকে মিলল কাগজপত্রের খবর

আপডেট সময় : ০৫:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫