জুড়ীতে আমিনুল ইসলামের নির্বাচনী জনসভায় জনতার ঢল
- আপডেট সময় : ০৪:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 108
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে ব্যতিক্রমধর্মী এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সাগরনাল ইউনিয়ন পরিষদ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ুমের দক্ষ সঞ্চালনায় আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম বলেন,
“আমি নেতৃত্ব নয়, সেবার চেতনাকে বরণ করি। আপনাদের খাদেম হয়ে পাশে থাকতে চাই। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সেবার সুযোগ দিন।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি হাফিজ মাওলানা নজমুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা সেক্রেটারি মো. আজিম উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সুরমান, উপজেলা শিবির সভাপতি এমরান হোসেন মনিয়ার, মাওলানা লোকমান হোসাইন, নজরুল ইসলামসহ আরও অনেকে।
এছাড়াও বক্তব্য দেন জামায়াত নেতা আব্দুর রহিম, আব্দুল ওয়াদুদ, শফিকুর রহমান, ডা. মফচ্ছিল আলী, জিল্লুর রহমান ও মাওলানা আব্দুল মালিক।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, স্লোগানে স্লোগানে মুখরিত ছিল মাঠ। জনতার উপস্থিতি আলোচনায় নতুন মাত্রা যোগ করে আসন্ন নির্বাচনের মাঠে নতুন উত্তাপ সৃষ্টি করেছে।
























