সংবাদ শিরোনাম ::
বড়লেখায় ইবতেদায়ী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
এহসান আহমদ,নিজ বাহাদুরপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 152
প্রতি বছরের ন্যায় উৎসবমূখুর পরিবেশে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আল ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গল্লাসাংগন এর উদ্যোগে ইবতেদায়ী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার(২২ নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংগন উচ্চ বিদ্যালয় ও গল্লাসাংগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি কেন্দ্রে ৬টি হলে সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ৪ টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বড়লেখা উপজেলা ও বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর প্রায় ৩৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে পরীক্ষা কেন্দ্রে ছিল এক উৎসবমূখুর পরিবেশ।
বৃত্তি পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান আবুল, ইটাউরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, নিজ বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিধু ভূষণ নাথ, গল্লাসাংগন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুজ্জামান প্রমুখ।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সংস্থার সাবেক সভাপতিবর্তমান উপদেষ্টা আশিকুর রহমান।
এছাড়া আল ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গল্লাসাংগনের উপদেষ্টাবৃন্দ, সংস্থার সভাপতি, সেক্রেটারিসহ কার্যকরী পরিষদের সদস্য ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃত্তি পরীক্ষা বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করেন সংস্থাটির সাবেক ও বর্তমান প্রবাসী সদস্যবৃন্দ।


























