০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বড়লেখায় ইবতেদায়ী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

এহসান আহমদ,নিজ বাহাদুরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 192
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি
প্রতি বছরের ন্যায় উৎসবমূখুর পরিবেশে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আল ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গল্লাসাংগন এর উদ্যোগে ইবতেদায়ী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার(২২ নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংগন উচ্চ বিদ্যালয় ও গল্লাসাংগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি কেন্দ্রে ৬টি হলে সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ৪ টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বড়লেখা উপজেলা ও বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর প্রায় ৩৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে পরীক্ষা কেন্দ্রে ছিল এক উৎসবমূখুর পরিবেশ।
বৃত্তি পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান আবুল, ইটাউরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, নিজ বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিধু ভূষণ নাথ, গল্লাসাংগন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুজ্জামান প্রমুখ।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সংস্থার সাবেক সভাপতিবর্তমান উপদেষ্টা আশিকুর রহমান।
এছাড়া আল ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গল্লাসাংগনের উপদেষ্টাবৃন্দ, সংস্থার সভাপতি, সেক্রেটারিসহ কার্যকরী পরিষদের সদস্য ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃত্তি পরীক্ষা বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করেন সংস্থাটির সাবেক ও বর্তমান প্রবাসী সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ইবতেদায়ী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

আপডেট সময় : ০৯:৫৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫