০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বিএনপির ৩১ দফা কর্মসূচি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

পর্যটনশিল্প, শিক্ষা-যোগাযোগ ও যুবসমাজকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন মিঠু

তাহমীদ ইশাদ রিপন ::
  • আপডেট সময় : ০৮:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 121
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়; এটি একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। যদি এই ৩১ দফা বাস্তবায়ন করা যায়, তবে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি সোনার বাংলাদেশে পরিণত হবে—যেখানে থাকবে উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার নিশ্চয়তা। দেশের সার্বিক অগ্রগতি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং নাগরিক মর্যাদা রক্ষার জন্য এই কর্মসূচি আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।”

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু উপরোক্ত কথাগুলো বলেন।

বড়লেখা পৌর শহরের ইয়াম্মি প্যারাডাইস চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন প্রমুখ।

আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, “আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এতে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ”মতবিনিময় সভায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিস্তারিতভাবে বিশ্লেষণ করেন। পাশাপাশি স্থানীয় উন্নয়ন বিষয়ে নিজের করণীয় কর্মকৌশল তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। তিনি একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু আরও বলেন, “মৌলভীবাজার জেলার মধ্যে পর্যটনের বিশাল সম্ভাবনাময় এলাকা হলো বড়লেখা-জুড়ী অঞ্চল। আমি নির্বাচিত হলে এখানকার হাওর ও পাহাড়কেন্দ্রিক পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করব। শিক্ষা ও যোগাযোগ খাতকে অগ্রাধিকারে রেখে ধারাবাহিকভাবে সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির ৩১ দফা কর্মসূচি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

পর্যটনশিল্প, শিক্ষা-যোগাযোগ ও যুবসমাজকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন মিঠু

আপডেট সময় : ০৮:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫