০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কচুরগুলে নারী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল হেপি ও ইভা

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 167
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল মহিলা হাফিজিয়া মাদ্রাসার দুই কৃতি শিক্ষার্থী ফাহমিদা আক্তার হেপি ও সাম্মী জাহান ইভা’কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে কচুরগুল মহিলা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আজিম উদ্দিন এবং সভাপতিত্ব করেন হাফিজ মিছবাহ উদ্দিন। কাতার প্রবাসী নাছির উদ্দিন নুরুল ও ইউনুছ মিয়ার তত্ত্বাবধানে, আরও কয়েকজন প্রবাসীর সহযোগিতায় এ মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজসেবক মাওলানা ছায়েম উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নারী শিক্ষার প্রসার সমাজ উন্নয়নের মূলভিত্তি। এই দুই ছাত্রী শুধু মাদ্রাসার নয়, আমাদের সমাজের গর্ব। ইসলামী শিক্ষায় শিক্ষিত প্রজন্মই একটি আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখবে।” তিনি কৃতি শিক্ষার্থীদের ধৈর্য, অধ্যবসায় ও সাফল্যের জন্য দোয়া করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম। তিনি বলেন, “এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগায়। মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রবাসী দাতাদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি ও নৈতিক শিক্ষায় আলোকিত করতে কাজ করছেন। ইউনিয়ন পরিষদ সবসময় এমন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে পাশে থাকবে।”

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈমাম ষোলপণী শাহী ঈদগাহ্ হেলাল উদ্দিন (আমিরে জামাত জুড়ী), মাওলানা আব্দুল আজিজ লতিফি, হাফেজ আজিম উদ্দিন (খতিব ও ইমাম, কচুরগুল কেন্দ্রীয় জামে মসজিদ), ব্যবসায়ী হাছনাতুর রহমানসহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন, বুরহান উদ্দিন, আব্দুল জলিল, মনুফর আলী, ফারুক মিয়া, হাফেজ সফিক উদ্দিন, হেলাল উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা কৃতি শিক্ষার্থী ফাহমিদা আক্তার হেপি ও সাম্মী জাহান ইভার অর্জনে অভিনন্দন জানান এবং মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের জন্য দোয়া করেন।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংবর্ধনা পর্বের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কচুরগুলে নারী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল হেপি ও ইভা

আপডেট সময় : ১১:৩৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫