১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম Logo ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু রবিবার, জেনে নিন নতুন নিয়ম Logo কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ Logo শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে মনোনীত লেখক-সাংবাদিক সেলিম আউয়াল Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন Logo সিলেট চেম্বারে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী, ২৬ উদ্যোক্তাকে সনদ প্রদান

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

সালমান হোসেন, জুড়ী::
  • আপডেট সময় : ০৫:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 132
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বেলাগাঁও গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বেলাগাঁও গ্রামে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করে এবং ৬ হাজার ভোটার রয়েছেন। এ গ্রামের ওপর দিয়ে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে যাতায়াতের প্রধান রাস্তা গেছে। দেশের অর্থনীতিতে এই গ্রামের কৃষি, মৎস্য ও পর্যটন গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্বাধীনতার ৫৪ বছরেও গ্রামে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বক্তারা অবিলম্বে রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ না হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন: মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, কৃষ্ণনগর-বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তরুণ ছাত্রনেতা নাঈম আহমেদ, আমির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, ইউপি সদস্য আবুল কাশেম, জামায়াত নেতা ফারুক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক নুরুল আলম, রুবেল আহমেদ, শাহিন আহমেদ, সুহেল আহমেদ ও কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫