০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম Logo ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু রবিবার, জেনে নিন নতুন নিয়ম Logo কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ Logo শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে মনোনীত লেখক-সাংবাদিক সেলিম আউয়াল Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন Logo সিলেট চেম্বারে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী, ২৬ উদ্যোক্তাকে সনদ প্রদান Logo বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার Logo বড়লেখার খাসিয়াপুঞ্জিতে অসহায় পরিবারের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ Logo ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার

জুড়ীতে পরিত্যক্ত ঘর থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 98
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে মো. ছালিক রানা (৩৫) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব হরিরামপুর (মইজন নগর) এলাকার একটি কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহত ছালিক রানা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের মৃত মাসুক মিয়ার বড় ছেলে। তিনি পেশায় ট্রাকচালক এবং এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ছালিকসহ আরও দুইজন ওই এলাকার একটি পরিত্যক্ত ঘরে যান। রাত সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী ঘরের বাসিন্দারা ঘরের ভেতরে একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান।

খবর পেয়ে জুড়ী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছালিক রানাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য জুড়ী উপজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী ছিলেন ছালিক রানা।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুর্শেদুল আলম ভূইয়া বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে পরিত্যক্ত ঘর থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫