০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল Logo রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার Logo মজুরি বৃদ্ধির দাবিতে কালিটি চা-বাগানে এক ঘণ্টার কর্মবিরতি, বিক্ষোভ ও মিছিল Logo পদত্যাগ করলেন রাষ্ট্রপতি Logo দাবানলে বিপর্যস্ত ফ্রান্স, ইইউর সহায়তা চাইল প্যারিস; স্পেনে জরুরি অবস্থা Logo ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের শোক Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬

যাদের রক্ত, শ্রম ও ত্যাগে বিএনপি আজও টিকে আছে তাদের মূল্যায়ন করা হবে-শরিফুল হক সাজু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 174
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু বলেন, দেশ আজ এক গভীর অন্ধকারে নিমজ্জিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনাকে জনগণের আন্দোলনে পরিণত করতে হবে। বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে যেখানে থাকবে জবাবদিহিতা, সুশাসন ও মানুষের ভোটাধিকার।

তিনি আরও বলেন, বিএনপি শুধু বিরোধিতার রাজনীতি করে না; আমরা দেশ গড়ার রাজনীতি করি। অতীতের মতো ভবিষ্যতেও আমি নেতাকর্মীদের পাশে থাকবো। যাদের রক্ত, শ্রম ও ত্যাগে বিএনপি আজও টিকে আছে তাদের মূল্যায়ন করা হবে” বুধবার রাতে তিনি বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠকে এসব কথা বলেন।

উঠান বৈঠক শেষে ইউনিয়নের বাজার হাট-দোকানপাট ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, স্থানীয় সমস্যার খোঁজখবর ও বিএনপির আন্দোলন-সংগ্রামের লক্ষ্য ব্যাখ্যা করেন তিনি।

গণসংযোগে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় জনগণের সঙ্গে শরিফুল হক সাজুর আন্তরিক কথোপকথন এবং উন্নয়নমুখী প্রতিশ্রুতি এলাকাজুড়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বলেন, শরিফুল হক সাজু সব সময় দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন তারা।

গণসংযোগ শেষে শরিফুল হক সাজু স্থানীয় মুরব্বি, তরুণ এবং ব্যবসায়ী সমাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সকলকে বিএনপির আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে পাশে থাকার আহ্বান জানান।

ষাঠমাকণ্ঠ/আ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যাদের রক্ত, শ্রম ও ত্যাগে বিএনপি আজও টিকে আছে তাদের মূল্যায়ন করা হবে-শরিফুল হক সাজু

আপডেট সময় : ০৪:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫