০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ছাগল উপহার দিয়ে ভাইরাল মানবিক পুলিশ সদস্য পাবেল

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 257
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসহায় মানুষের পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন জুড়ী উপজেলার কৃতি সন্তান, পুলিশ কর্মকর্তা এএসআই সহিদুর রহমান পাবেল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাতে এক বৃদ্ধা নারীর হাতে ছাগল তুলে দেওয়ার তার ছবি ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটে গত ১৬ অক্টোবর রাতে, মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামে। সেখানে ৯০ বছর বয়সী এক বিধবা নারীকে সাবলম্বী করতে নিজ উদ্যোগে দুটি ছাগল উপহার দেন এই মানবিক পুলিশ সদস্য। গ্রহীতার সম্মান ও পরিচয় গোপন রাখতে রাতের আঁধারেই ছাগল পৌঁছে দেন তিনি।

সহিদুর রহমান পাবেল প্রতি বছর নিজের সরকারি ভবিষ্যৎ কল্যাণ তহবিল (জিপিএফ) থেকে প্রাপ্ত লাভাংশের টাকা দিয়ে হতদরিদ্র পরিবারকে সহায়তা করছেন। তার এমন উদ্যোগে এখন পর্যন্ত ২১টিরও বেশি পরিবার সহায়তা পেয়ে স্বাবলম্বী হয়েছে। তার মানবিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে লন্ডন ও পর্তুগাল প্রবাসীসহ অনেক দানশীল ব্যক্তি জুড়ী উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

উল্লেখযোগ্যভাবে, ২০১৭ সালে নিজের কাঁধে চালের বস্তা নিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। মানবিক এ পুলিশ অফিসার নিয়মিত রক্তদান ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। নীরবে-নিভৃতে মানুষের কল্যাণে কাজ করে যাওয়া সহিদুর রহমান পাবেল প্রমাণ করছেন— “মানুষের জন্য কাজ করাই আসল নায়কত্ব।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাগল উপহার দিয়ে ভাইরাল মানবিক পুলিশ সদস্য পাবেল

আপডেট সময় : ০৫:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫