০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

সিলেটে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 113

সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে ঢাকায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ অক্টোবর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে দলের প্রায় ৮০ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন বলে জানা গেছে।

দলীয় সূত্র বলছে, প্রতিটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কেন্দ্রের নেতাদের বৈঠক চলে আসছে আগে থেকেই। এসব বৈঠকে নির্বাচনকে সামনে রেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী স্থানীয় নেতাদের নিজ নিজ এলাকায় কাজ করার পরামর্শ দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা।

এরই অংশ হিসেবে রোববার সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। বরাবরের মতো এখানেও বিভেদ ও দ্বন্দ্ব ভুলে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেন মির্জা ফখরুল।

রোববারের বৈঠকে অংশ নেওয়া একাধিক মনোনয়নপ্রত্যাশী জানান, মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড মহাসচিবের সামনে উপস্থাপন করেন। বৈঠকে মহাসচিব সবাইকে বেশ কিছু নির্দেশনা দেন। দল যাঁকে প্রার্থী দেবে, তাঁর বিজয় নিশ্চিতে সবাইকে কাজ করার নির্দেশনা দেন তিনি।

একটি সূত্র বলছে, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীকে বৈঠকে ডাকা হয়েছিল সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে। তবে তিনি বৈঠকে নিজের বক্তব্য উপস্থাপনের সময় মহাসচিবকে জানান, তিনি সিলেট-১ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী, সিলেট-৪-এ নন।

এদিকে রোববারের মতবিনিময় নিয়ে দলের একটি সূত্র বলছে, সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এই মতবিনিময়ে সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি। সব মনোনয়নপ্রত্যাশীদের আমন্ত্রণ না জানিয়ে সাংগঠনিক দলের পছন্দ মতো ব্যক্তিদের ডাকা হয়েছে। এ নিয়ে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে একটি অংশে ক্ষোভ বিরাজ করছে।

বিএনপির সূত্র বলছে, সিলেট বিভাগের প্রার্থী নির্ধারণ ও যাচাই-বাছাইয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত সব মনোনয়নপ্রত্যাশীকে ডেকে কথা বলার জন্যই বৈঠকটি তিনি আহ্বান করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

আপডেট সময় : ০৪:৪৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫