০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গ্রাম আদালত কার্যক্রমে শ্রেষ্ঠ নির্বাচিত জায়ফরনগর ইউনিয়ন

সালমান হোসেন, জায়ফরনগর ইউনিয়ন (জুড়ী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 236
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রাম আদালত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ২০২৪-২০২৫ অর্থ বছরে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে জুড়ী উপজেলার ৫নং- জায়ফরনগর ইউনিয়ন পরিষদ। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

গ্রাম আদালত কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে হাজী মাছুম রেজার নেতৃত্বাধীন জায়ফরনগর ইউনিয়ন পরিষদ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও কার্যকর সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

অর্জনের স্বীকৃতি হিসেবে প্রদত্ত এ সম্মাননা স্মারক ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউনিয়নবাসীর জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ চেয়ারম্যান হাজী মাছুম রেজাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এ প্রসঙ্গে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, এ সম্মান আমাদের ইউনিয়নের সকল মানুষের। ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সর্বোপরি স্থানীয় জনগণের সহযোগিতাতেই আমরা এ সাফল্য অর্জন করতে পেরেছি। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রাম আদালত কার্যক্রমে শ্রেষ্ঠ নির্বাচিত জায়ফরনগর ইউনিয়ন

আপডেট সময় : ১০:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫