০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

জুড়ীতে দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা নাসির উদ্দিন মিঠুর মতবিনিময় সভা

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 170
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার জুড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের ২০১৮ সালের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুর বাসভবনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাধামাধব সেবাশ্রমের সভাপতি ভাগ্য লাল দে এবং সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দিবাকর দাস।

সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা এবং বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দসহ হিন্দু ধর্মাবলম্বী বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দলের নেতাকর্মীরা কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে ধর্মীয় ভেদাভেদ নেই এবং সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান পালন করে আসছে।

তিনি আরও বলেন, “আসন্ন দুর্গাপূজায় আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে সবাইকে সচেতন থাকতে হবে। বিএনপির নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা নাসির উদ্দিন মিঠুর মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫