০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জুড়ী নদীতে পাহাড়ি ঢলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লা-শ

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 351
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে এসেছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার জুড়ী বাজার সংলগ্ন গরিবের দোকানের পাশে জুড়ী নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহে পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া বলেন, বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে  এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ যদি মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানেন, তাকে জুড়ী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ী নদীতে পাহাড়ি ঢলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লা-শ

আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫