০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কবিতাবৃত্তি

মৃণাল কান্তি দাস
  • আপডেট সময় : ১১:৩৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 494
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সোনালী শাড়ির কোমরে যে ঢেউ ওঠে চৈত্রের রোদে
আমি তার প্রেমে পড়ি।
ব্লাউজের ফাঁকগলে যে চাঁদ উকি দেয় শ্রাবণের আকাশে
আমি তার প্রেমে পড়ি।
পতিতার নীলাভ ঠোঁটে, যে ফুল ফোটে রয় রাতের গভীরে
আমি তার প্রেমে পড়ি।
আমার একবুকে অগণিত প্রেমিকার দল
অন্যমুখে কুৎসিত মানুষের ঢেলে দেওয়া মল!
এক চোখে প্রেমিকার উদ্ভাসি আলো; আলোর নাচন
অন্যচোখে বর্বর মানুষের কালো, দেহের পাচন!
এইসব নিয়েছি মাথায় মেখে ঈশ্বর, তুমি তো জানো
এই প্রেম কেবলই এক সুন্দরের ছবি; ছবির তুলি
এই মুগ্ধতা কতশত ইতরের নির্বোধ গালি; গালির ঝুলি!
কেবল কবিতার জন্য…
কতজন পতিব্রতা স্ত্রীকে করছি প্রেমের আহ্বান
মাথায় নিয়েছি আজন্মের নিন্দা, ঘৃণা, উপেক্ষা।
কেবল কবিতার জন্য,
কতজন বন্ধ্যা নারীকে দিয়েছি মাতৃত্বের আশীর্বাদ
কতজন পুরুষকে করেছি বঞ্চিত, কতজন পতিতাকে
নিজের বাড়িতে এনে বসিয়েছি ঠাকুরঘরে।
কেবল কবিতার জন্য,
একজন মানুষকে বলেছি ‘শুয়োর’; একজন দেবতাকে
প্রলোভিত করেছি অবৈধ সঙ্গমের দিকে!
শুধু কবিতার জন্য আমি হত্যা করেছি আরেকটি ভ্রুণ!
নিজেকে বিক্রি করেছি অসংখ্যবার এবং করেই চলছি…

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কবিতাবৃত্তি

আপডেট সময় : ১১:৩৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫