০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাজস্ব হারাচ্ছে জুড়ীর কামিনীগঞ্জ বাজার

সালমান হোসেন, জায়ফরনগর ইউনিয়ন প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 191
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী কামিনীগঞ্জ বাজার (লামাবাজার) কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বে অবহেলার কারণে আজ বিলুপ্তির পথে। অর্ধশতাব্দীর পুরনো এই বাজারটি এখন তার নিজস্ব অবস্থান ছেড়ে ছড়িয়ে পড়েছে সড়কের দুপাশে।

জানা গেছে, জুড়ী পোস্ট অফিস রোড থেকে শিশু পার্ক ও নিউ মার্কেট পর্যন্ত সড়ক ও জনপদের জায়গাজুড়ে বসছে ভ্রাম্যমাণ দোকানপাট। এতে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব, আর সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

কামিনীগঞ্জ বাজারে সরকার নির্মিত ৫-৭টি সেড থাকলেও সেখানে এখন কোনো ব্যবসায়ী নেই বললেই চলে। সপ্তাহে মাত্র দুই দিন (সোম ও বৃহস্পতিবার) হাতেগোনা কয়েকজন ব্যবসায়ী বাজারে বসছেন।
অন্যদিকে শত শত ব্যবসায়ী সড়কের পাশে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ও দুর্ঘটনা ঘটছে।

জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সড়কের পাশে ব্যবসা হওয়ায় প্রতিদিন স্কুলে যাওয়া-আসায় নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বলেন, সরকার বিপুল টাকা ব্যয় করে বাজারের জন্য সেড নির্মাণ করেছে, অথচ কিছু ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য রাস্তার পাশে ব্যবসা চালাতে সহায়তা করছেন।

জনপ্রতিনিধি, শিক্ষক ও সচেতন মহল ব্যবসায়ীদের পুরোনো বাজারে ফিরিয়ে এনে পুনর্বাসনের দাবি জানিয়েছেন।বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান জানান, বিষয়টি আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করা হয়েছে। বাজার সরিয়ে নিলে শিক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ হবে।

এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, ব্যবসায়ীদের কামিনীগঞ্জ বাজারে ফিরিয়ে আনার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তবে শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে পুনর্বাসনের মাধ্যমে কামিনীগঞ্জ বাজারের হারানো ঐতিহ্য ফিড়িয়ে আনার দাবি জানিয়েছেন জুড়ীবাসী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজস্ব হারাচ্ছে জুড়ীর কামিনীগঞ্জ বাজার

আপডেট সময় : ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫