০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জোবায়দা রহমানের জন্মদিন উদযাপন Logo হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা পারুলের Logo মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার Logo টেকসই সাংস্কৃতিক পর্যটন বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু Logo কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলী গ্রেপ্তার Logo আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে ৩০ আসন ও প্রাণায়াম প্রদর্শন Logo কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত Logo কুলাউড়ায় জমি দখল ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo জুড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

মৌলভীবাজারে এনসিপির বিক্ষোভ: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 189
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (৪ মে) সন্ধ্যায় এনসিপির মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল শুরু হয়ে চৌমুহনা ও কুসুমবাগ পয়েন্ট প্রদক্ষিণ শেষে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ বলেন, গণহত্যাকারী পলাতক আওয়ামী লীগ আবারও উঁকিঝুঁকি মারার চেষ্টা করছে। তাদের সে সুযোগ আর দেওয়া হবে না। রাজপথ জাতীয় নাগরিক পার্টির দখলে থাকবে। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার ও সংস্কার প্রশ্নে কোনো আপস নয়। মৌলভীবাজার প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের দোসরদের দেখা যাচ্ছে। তারা সংগঠিত হওয়ার সুযোগ নিচ্ছে। রাজপথ এখন এনসিপির দখলে।
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না এনসিপি- এমনটাই জানায় তারা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রতিনিধি মারুফ আল হামিদ, ফাহাদ আলম, আবদুল্লাহ আল হুসাইন, সানাউল ইসলাম সুয়েজ, শাহীন ইকবাল, কবিরুল ইসলাম রুমন প্রমুখ।

ষাটমাকন্ঠ/এমরান

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজারে এনসিপির বিক্ষোভ: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

আপডেট সময় : ০১:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫