০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সমাজে নারী-পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এমন একটা দেশ গড়তে চাই:

জুড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 301
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা শুধু প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়াই করছি না। আমরা লড়াই করছি মানুষের দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য। ‘সমাজে নারী-পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এমন একটা দেশ গড়তে চাই;

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর বলেন, আমরা সরকারে গেলাম কি গেলাম না, সেটা বড় বিষয় নয়। আল্লাহ বলেছেন, ‘ক্ষমতা দেওয়া ও কেড়ে নেওয়ার মালিক আমি।’ তাই ক্ষমতার জন্য লড়াই নয়, মানবতার জন্য লড়াই আমাদের দায়িত্ব। তবে এটাও ভাববেন না, জামায়াতকে দায়িত্ব দিলে তারা তা গ্রহণ করবে না। আল্লাহ যদি চান, জনগণের অন্তরে ভালোবাসা সৃষ্টি হলে, আল্লাহই সে ব্যবস্থা করে দেবেন।

তিনি বলেন, আমি আপনাদের দোয়া নিয়ে ২০০১ সালে নির্বাচন করেছি। সেই নির্বাচনকালীন সময়ে বহু বাড়িতে গিয়েছি এবং দোয়া ভালোবাসা পেয়েছি। বিন্দুমাত্র কোনো বিনিময় দেওয়ার শক্তি আমার নেই। আমি আমার মাবুদের কাছে দোয়া করব আল্লাহ যাতে এর উত্তম বিনিময় দুনিয়া ও আখিরাতে দান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী, মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম, জেলা উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ নজমুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা লোকমান হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুরমান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য লুৎফুর রহমান আজাদী, মাওলানা আব্দুল কাদির, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমির অ্যাড. শাখাওয়াত হোসাইন, উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিজ অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহসভাপতি মুজিবুর রহমান আজিজি প্রমুখ।

অন্যদিকে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতের কেন্দ্রীয় গণসংযোগের অংশ হিসাবে দাওয়াতিসভা ও অমুসলিমদের নিয়ে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, দেশের ১৮ কোটি মানুষই আমার। কারণ এ ১৮ কোটি মানুষকে যদি আমি যথাযথভাবে সম্মান ও ভালোবাসা দিতে পারি, তাহলে তাদের সহযোগিতা পাওয়া যাবে নিশ্চিত। তবে আল্লাহ্‌তালার সহযোগিতা ছাড়া কেউ কোনোকিছু করতে পারবেন না।’

তিনি বলেন, ‘সমাজে নারী-পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এমন একটা দেশ গড়তে চাই; যে দেশে মানুষ মর্যাদা পাবে তার গুনাগুণের ভিত্তিতে। যে মানুষটির কোয়ালিটি দেখে সমাজ তাকে যথাযোগ্য মর্যাদা দিতে বাধ্য হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমাজে নারী-পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এমন একটা দেশ গড়তে চাই:

আপডেট সময় : ০৩:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫