০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টানা বর্ষণে সোনালী ফসল নিয়ে দিশেহারা কৃষক, বজ্রপাতের ভয়ে মিলছে না শ্রমিক Logo কুলাউড়া ছকাপনে ফ্রিজ এন্ড ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল Logo জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম

সুখের সময় দুঃসংবাদ পেলেন খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:৫৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 124
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৬ এপ্রিল) ভোররাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, মুকরেমা রেজা মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি জানান, রোববার বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মায়ের অসুস্থতার খবর পেয়ে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি গত ৩০ মার্চ লন্ডন থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসেন। দেশে ফেরার পর থেকে তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন।

এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুখের সময় দুঃসংবাদ পেলেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৬:৫৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫