জুড়ীতে গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 130
মৌলভীবাজার জেলার জুড়ীতে গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু।
গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ফখরু উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী সোহেল আহমদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মুস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী মাসুম রেজা, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।


























